× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে আসছেন শাহরুখ-সালমান, পরিচালক সিদ্ধার্থ আনন্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৪:২৬ পিএম

একসঙ্গে আসছেন শাহরুখ-সালমান, পরিচালক সিদ্ধার্থ আনন্দ

একে অন্যের সিনেমায় ক্যামিওতে নয়, এক ছবিতে মুখোমুখি হচ্ছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দুই খান। আর এই ছবির পরিচালক হিসেবে আছেন ‘পাঠান’র পরিচালক সিদ্ধার্থ আনন্দ।  

উল্লেখ্য, হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছে ‘পাঠান’। বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। পাঠান মুক্তির পর থেকেই শাহরুখ-সালমান জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। দুই জনপ্রিয় তারকাকে এক জায়গার আনার প্রয়াসে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস আনছে ‘টাগার ভার্সেস পাঠান’।

এরই মধ্যে খবর এসেছে, ‘পাঠান’-এর সাফল্যের পর হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ছবি হাতছাড়া হয়েছে সিদ্ধার্থের। তাঁর বদলে নাকি ‘ওয়ার ২’ পরিচালনা করতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়। যদিও যশরাজ ফিল্মসের তরফে এ বিষয় এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, যশরাজ ফিল্মস এই ছবির পেছনে প্রচুর টাকা ঢালতে পারে। এমনকি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড সেরা ব্লকবাস্টার সিনেমা হতে পারে এটি। 

আরও জানা যায়, কর্ণধার আদিত্য চোপড়া সিনেমা সম্পর্কিত তথ্যগুলি গোপন রাখতে চাচ্ছেন, কারণ এটি এখন পর্যন্ত বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে, তাই সময় নিয়ে ছবিটি বানানো হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা