× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়েটের জন্য মাসে ১ লাখ রুপি খরচ করেন তাপসী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৪:৩২ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৬:৩৭ পিএম

ডায়েটের জন্য মাসে ১ লাখ রুপি খরচ করেন তাপসী

বলিউড তারকাদের খরচের পরিমাণ প্রায়ই চোখ কপালে তোলে নেটিজেনদের। দামি গাড়ি, জামা, জুতোর শখের তালিকা নেহাত ছোট নয়। তবে ডায়েটিশিয়ানের জন্য ১ লাখ রুপি। অভিনেত্রী তাপসী পান্নু ঠিক এমন অর্থ খরচ করেন প্রতি মাসে তার ডায়েটের জন্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিষয়ে এ তথ্য সামনে আনলেন অভিনেত্রী। যদিও তার বাবার মোটেই পছন্দ নয় এ বিষয়টি। তার মতে এটি নেহাতই বাজে খরচ। তবে ডায়েটিশিয়ানের বিষয়ে নিজের বাবার সঙ্গে মোটেই একমত নন তাপসী।

এই অভিনেত্রীর মতে, অভিনয় পেশায় নানানরকম চরিত্রের জন্য বিভিন্ন চেহারা তৈরি করতে হয়। সেই চেহারা তৈরি করতে দরকার সঠিক ডায়েট। একজন পেশাদার ডায়েটিশিয়ান ছাড়া সেই ডায়েট চার্ট পাওয়া কখনোই সম্ভব নয়। পাশাপাশি শুটিং শেষ হয়ে গেলে নিজের আগের চেহারায় ফিরতেও ডায়েটকেই প্রাধান্য দেন তাপসী।

নিজের বাবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ‘নিজের জন্য যেকোনো খরচই তার কাছে বাজে খরচ। ছোটবেলায় ফাদার্স ডেতে বাবার জন্য উপহার আনলেও তিনি খুশি হওয়ার বদলে রেগে যেতেন। তবে অভিনেত্রীর মা মোটেই এমন নন। নিজের পাশাপাশি মায়ের জন্যও ডায়েট তালিকা তৈরি করান অভিনেত্রী। সুতরাং তার ১ লাখ টাকা খরচ যে নেহাত শখ নয়, বরং রীতিমতো প্রয়োজন এমনটাই বুঝিয়ে দিলেন তাপসী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা