× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুকে নিয়ে পথিক নবীর গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৩:৫৮ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে পথিক নবীর গান

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন। সেদিনকে ঘিরে বিটিভির আয়োজনে তৈরি হচ্ছে একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন দেশের নন্দিত গায়ক পথিক নবী। গানটি লিখেছেন রাফিউজ্জামান রাফি। ১৭ মার্চ বিটিভিতে দিনব্যাপী গানটি প্রচারিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

এ গান দিয়ে দীর্ঘদিন পর নতুন গানে কণ্ঠ দিলেন পথিক নবী। শিল্পীর ভক্তরা তাদের প্রিয় শিল্পীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গানটি শোনার জন্য অপেক্ষায় আছেন। গানটি নিয়ে পথিক নবীর ফেসবুক পোস্টে এমন আভাসই মিলল নানাজনের মন্তব্যে।

গানটি নিয়ে পথিক নবী বলেন, আজকাল কনসার্ট-অনুষ্ঠানেই বেশি গাওয়া হয়। অনেক দিন পর নতুন গানে কণ্ঠ দেওয়া হলো। আনন্দটা বেশি এজন্য যে গানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। আশা করি এই গান সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের ভালো লাগবে। 

গানটির গীতিকবি রাফিউজ্জামান রাফি বলেন, পথিক নবী ভাই আমার কৈশোর রাঙানো গায়ক। তার গান গেয়ে গেয়ে অনেক রঙিন দিন কাটিয়েছি। সেই প্রিয় শিল্পী আমার লেখা গানে কণ্ঠ দিচ্ছেন, এটা আমার জন্য বিশেষ অনুভূতির।

আরও পড়ুন: এলিনা শাম্মীর আমন্ত্রণ

বঙ্গবন্ধুকে নিয়ে গানটির রেকর্ড এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বিটিভির স্টুডিওতেই হয়েছে রেকর্ডিং। পথিক নবী ছাড়াও গানটিতে কণ্ঠ দেবেন আরও কয়েকজন শিল্পী। বঙ্গবন্ধুকে নিয়ে নতুন এই গানের নাম এখনও ঠিক হয়নি। 

২০০৩ সালে ইত্যাদি অনুষ্ঠানে ‘আমার একটি নদী ছিল, জানল না তো কেউ’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান পথিক নবী। এরপর একে একে দেশের সংগীত ইন্ডাস্ট্রিকে উপহার দেন ‘একলা পথিক’, ‘কষ্টের গায়ে লাল জামা’ এবং ‘বাঁকা চাঁদ’সহ জনপ্রিয় অনেক গান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা