× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্ষয়কে নিয়ে শুরু হলো ‘হেরা ফেরি ৩’র শুটিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫২ পিএম

অক্ষয়কে নিয়ে শুরু হলো ‘হেরা ফেরি ৩’র শুটিং

মঙ্গলবার থেকে মুম্বাইয়ের এমপায়ার স্টুডিওতে শুটিং শুরু হয়েছে ‘হেরা ফেরি ৩’-এর। জানা গেছে, এই ছবির মাধ্যমে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। নভেম্বরে শোনা গিয়েছিল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার রাজি না হওয়ায় রাজুর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানকে।

ছবিতে কার্তিক আরিয়ানকে নেওয়ার খবর ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় অক্ষয় ভক্তরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা রাজু চরিত্রে অক্ষয় কুমারের বদলে অন্য কাউকে মানতে রাজি নন, সেটা পরিষ্কার হয়ে যায়। এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আবারও অভিনেতার সঙ্গে মিটিং-এ বসেন। অবশেষে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির খাতিরে অক্ষয়কে রাজি করান প্রযোজক।

আরও পড়ুন: আলিয়ার জন্য উত্তাল বলিউড

জানা গেছে, প্রথম দুটো ভাগের মতোই তৃতীয় ভাগও হবে হাসির ছবি। ছবির মুক্তি কবে হবে, তা এখনও জানা যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা