× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমা নির্মাণে রাজীব, নায়িকা মেহজাবীন!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫০ পিএম

সিনেমা নির্মাণে রাজীব, নায়িকা মেহজাবীন!

দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘদিন ছোটপর্দায় নির্মাণের মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন তিনি। বেশকিছু জনপ্রিয় নাটকও পরিচালনা করেছেন। মুগ্ধ করেছেন দর্শক। তবে প্রায়ই নির্মাণের অনুরাগীরা জানতে চান, কবে সিনেমা বানাবেন রাজীব। এর উত্তরে তিনি সব সময়ই সহাস্যে এড়িয়ে গেছেন প্রসঙ্গটি। কখনও বা জানিয়েছেন, প্রস্তুতি শেষ হলেই ঘোষণা দেবেন সিনেমার। হয়তো এ বছরই তা হতে যাচ্ছে। 

সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আদনান আল রাজীব। আর তার হাত ধরেই সিনেমায় নায়িকা হিসেবে পা রাখতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গেল কয়েক দিন এমন খবর ভেসে বেড়াচ্ছে শোবিজে। এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রাজীব নিশ্চিত করেন সিনেমা নির্মাণের বিষয়টি। তবে মেহজাবীন থাকছেন কি না সে বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানান তিনি।

রাজীব বলেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন প্রতিটি নির্মাতারই থাকে। আমারও আছে। সিনেমা মানে অবশ্যই একটি বড় ব্যাপার। সেই প্রেক্ষিতে প্রস্তুতি নিচ্ছি। গল্প নিয়ে গবেষণার মধ্যে রয়েছি। কী ধরনের গল্প নিয়ে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনই ঘোষণা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সবকিছু গুছিয়ে সিনেমার নাম জানাব। তবে এ বছরই ছবিটি তৈরি করব।’

আরও পড়ুন: ঈদে পূর্ণিমার অভিষেক

নায়িকা হিসেবে মেহজাবীন থাকছেন কি না জানতে চাইলে হেসে জবাব দেন রাজীব। তার ভাষ্য, ‘এখনও যেহেতু আনুষ্ঠানিকভাবে বলার মতো কিছু নেই তাই নায়িকা নিয়েও কোনো তথ্য দিতে পারছি না। আগে গল্পের কাজ শেষ হোক। তখন দেখা যাবে নায়িকা কে হবেন। একটু সময় তো দিতেই হবে।’

এদিকে সিনেমায় অভিনয়ের বিষয়ে মেহজাবীন চৌধুরীও খোলাসা করে কিছু বলছেন না। তবে তিনি জানান, ভালো গল্পের অভাবেই তার সিনেমার যাত্রা এখনও শুরু হয়নি। মনের মতো গল্প ও চরিত্র পেলে এ বছরই তাকে সিনেমায় দেখতে পাবেন দর্শক। 

কয়েক বছর আগে দেশের বেসরকারি একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করেন মেহজাবীন চৌধুরী। তখন থেকেই দুজনের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক নিয়ে প্রায়ই নানা গুঞ্জন ছড়ালেও দুজনে বিষয়টিকে এড়িয়ে গেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা