× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শুধু সরি বললেই হবে না, আপনারা অপরাধী,’ বিকৃত ভিডিও নিয়ে পরীমনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৮ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৩২ পিএম

পরীমনি। ছবি: অনেত্রীর ফেসবুক থেকে

পরীমনি। ছবি: অনেত্রীর ফেসবুক থেকে

এআই দিয়ে তৈরি বিকৃত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সেই বেসরকারি টেলিভিশনের দুঃখপ্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমনি। তার অভিযোগ, টেলিভিশন চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজে নেতিবাচক প্রভাব পড়েছে। এ ঘটনার দায়ভার ওই বেসরকারি টেলিভিশনকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার দুপুর ২টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। সেখানে তিনি লেখেন, সেই টেলিভিশনের একটি ফটোকার্ডে দুঃখপ্রকাশ তার কোনো কাজে আসছে না। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিকভাবে কোনো পোস্ট করতে পারছেন না তিনি। তার কাজের প্রচারণা থেকে শুরু করে ব্যক্তিগত পোস্ট এবং সন্তানদের ছবি ঘিরেও চলছে নেতিবাচক মন্তব্য।

পরীমনি লেখেন, “আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর”।

অভিনেত্রীর অভিযোগ, এ ঘটনার কারণে তার ব্যক্তিগত জীবন ও কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এখন কী করবেন, সে প্রশ্নও তুলেছেন তিনি।

সেই টেলিভিশনের পক্ষ থেকে অপরাধীদের আইনের আওতায় আনার কথা বলা হলেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমনি। পোস্টে তিনি লেখেন, “আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা”।


একই পোস্টের শেষাংশে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, “আমার কাছে অপরাধী তো এখন আপনারা”।

এর আগে শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘটনা নিয়ে কথা বলেন পরীমনি। সেখানে তিনি জানান, বিকৃত ভিডিওটি অনেক আগের হলেও এবার টেলিভিশন চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাঁর মতে, শুধু দুঃখপ্রকাশ করলেই এমন ঘটনার দায় এড়ানো যায় না।

চ্যানেলটির পেজ হ্যাক হওয়ার ব্যাখ্যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পরীমনির বক্তব্য, একটি বড় গণমাধ্যমের পক্ষে দীর্ঘ সময় ধরে নিজেদের পেজের নিয়ন্ত্রণ ফিরে না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন।

লাইভে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যকারীদেরও সমালোচনা করেন অভিনেত্রী। তার মতে, যারা বিষয়টি এড়িয়ে যাওয়ার পরিবর্তে অনলাইনে ছড়াচ্ছেন এবং বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে এ নিয়ে কথা বলছেন, তাদের মানসিকতাই প্রশ্নবিদ্ধ।

লাইভে আরও বিভিন্ন বিষয়ে কথা বললেও পরে সেটি নিজের ফেসবুক পেজ থেকে মুছে দেন পরীমনি। পরদিন সকালে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, “ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল”।

প্রসঙ্গত, সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটিতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা