× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কল্কি’তে নেই দীপিকা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৩ পিএম

‘কল্কি’তে নেই দীপিকা!

‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের চরিত্র। প্রথম পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই চরিত্রে দ্বিতীয় কিস্তিতে দীপিকা থাকছেন নাÑ এ কথা আগেই জানিয়েছিল প্রযোজনা সংস্থা। তবে তার জায়গায় নতুন কোনো অভিনেত্রীও যুক্ত হচ্ছেন না বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। ফলে প্রশ্ন উঠেছে, গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রটি তাহলে কীভাবে সামলানো হবে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিক্যুয়েল প্রসঙ্গে নাগ অশ্বিন বলেন, নতুন করে কোনো চরিত্র যুক্ত করা হচ্ছে না। তার ভাষায়, ‘এবার নতুন কোনো সংযোজন নেই। আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আর গল্পে ইতোমধ্যেই এত চরিত্র রয়েছে।’

আরও পড়ুন
অস্কারযাত্রায় ‘রইদ’

প্রথম ছবিতে দীপিকার চরিত্রকে ঘিরেই গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ এগিয়েছিল। তাই সিক্যুয়েলে তার অনুপস্থিতি নিয়ে শুরু থেকেই কৌতূহল রয়েছে। শুটিং শুরুর আগে প্রযোজনা সংস্থা জানায়, দীপিকা আর এই ছবির অংশ হচ্ছেন না। তবে তাদের আলাদা হওয়ার সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

এর আগে জানা গিয়েছিল, পারিশ্রমিক ও শুটিংয়ের সময় নিয়ে মতপার্থক্যের কারণে দীপিকাকে সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে। আবার এমন কথাও ছড়িয়েছিল, দ্বিতীয় পর্বে তার চরিত্রের পরিসর ছোট হয়ে যাওয়ায় অভিনেত্রী নিজেই সরে দাঁড়িয়েছেন। যদিও এসবের কোনোটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

এদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’র শুটিং নিয়েও আপডেট দিয়েছেন নাগ অশ্বিন। তিনি জানান, কমল হাসন ও অমিতাভ বচ্চনের বেশ কিছু দৃশ্য চলতি বছরের শুরুতেই শুট করা হয়েছে। ফেব্রুয়ারিতে দুজন একসঙ্গেও শুটিং করেছেন। প্রভাসের অন্য ছবির ব্যস্ততার কারণে পূর্ণাঙ্গ শুটিং শুরুতে কিছুটা দেরি হলেও এখন সেই সমস্যা কেটেছে।

পরিচালক জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু হবে। আগামী বছরের মাঝামাঝি শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। মুক্তির সাল হিসেবে ২০২৮ সালই আপাতত সম্ভাব্য বলে জানিয়েছেন তিনি।

২০২৪ সালে মুক্তি পাওয়া প্রথম পর্বটি বিশ্বব্যাপী ১১০০ কোটিরও বেশি টাকা আয় করেছিল। এবার দ্বিতীয় কিস্তিতে দীপিকার চরিত্রের ভবিষ্যৎ কী হয়, সেটিই দর্শকের আগ্রহের অন্যতম বিষয়।

 বিনোদন থেকে আরও পড়ুন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা