× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারযাত্রায় ‘রইদ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৭ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম

জবাউর রহমান সুমনের বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ এর পোস্টার

জবাউর রহমান সুমনের বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ এর পোস্টার

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘রইদ’। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে সিনেমাটি। পাঁচটি চলচ্চিত্রের তালিকা থেকে চূড়ান্ত বাছাইয়ের পর ‘রইদ’কে বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত ‘রইদ’ ইতোমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও জায়গা করে নিয়েছে। ২০২৬ সালের এই সিনেমার দৈর্ঘ্য ১০৯ মিনিট। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তথ্য অনুযায়ী, সিনেমাটির গল্পে প্রায় বিচ্ছিন্ন পরিবেশে বসবাসকারী এক দম্পতির সম্পর্ক, আকাঙ্ক্ষা ও টানাপোড়েন উঠে এসেছে। স্বামী বারবার স্ত্রীর কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলেও নানা ঘটনার মধ্য দিয়ে তাদের সম্পর্কের জটিলতা সামনে আসে। 

আরও পড়ুন
পূজার প্রেমে শুভ-কেয়া

এবারের অস্কার বাছাইয়ে বাংলাদেশের পক্ষ থেকে মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এর মধ্যে ছিল নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

সিনেমাগুলো মূল্যায়ন ও চূড়ান্ত বাছাইয়ের জন্য সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যরা পাঁচটি চলচ্চিত্র পর্যালোচনা করে সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি সিনেমা নির্বাচন করেন। সেই প্রক্রিয়াতেই শেষ পর্যন্ত ‘রইদ’ পায় দেশের প্রতিনিধিত্বের সুযোগ। 

‘রইদ’-এর এই নির্বাচনের মধ্য দিয়ে সিনেমাটির সামনে খুলে গেল আন্তর্জাতিক চলচ্চিত্রের আরও বড় একটি দরজা। এবার ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে অস্কারের পরবর্তী ধাপে এগিয়ে যাবে মেজবাউর রহমান সুমনের সিনেমাটি।

 বিনোদন থেকে আরও পড়ুন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা