× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখ খুললেন পরীমণি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

মুখ খুললেন পরীমণি

চার বছর আগে আলোচিত গ্রেপ্তারকাণ্ড নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার মানসিক ও সামাজিক অভিঘাত এখনও বয়ে বেড়াচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন
খায়রুল-তিশার রসায়ন

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পরীমণি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের সাম্প্রতিক এক অনলাইন টকশোর বক্তব্যের প্রসঙ্গ টানেন। তার দাবি, ওই টকশোতে খাইরুল ইসলাম স্বীকার করেছেন যে তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে কারাগারে রাখা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।

পরীমণির ভাষ্য, ওই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সম্মান, ব্যক্তিগত জীবন ও মানসিক শান্তিÑ সবকিছুর ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি প্রতিশোধ নয়, সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চান বলেও জানান।

পোস্টে রাষ্ট্রের কাছে কয়েকটি প্রশ্নও রাখেন এই অভিনেত্রী। তিনি জানতে চান, আদালত থেকে অব্যাহতি পেলেও হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি কি কখনও ফিরে পাওয়া সম্ভব? একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এ ধরনের ঘটনার শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সবশেষে কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থনই তাকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে। তার বিশ্বাস, সত্য কখনও চিরদিন চাপা থাকে না এবং ন্যায়বিচারের পথ একদিন প্রতিষ্ঠিত হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা