× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দফা দাবিতে বগুড়ায় সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি পালন

বগুড়া অফিস

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১২:০৯ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৩:৪০ পিএম

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকদের কর্মবিরতি। প্রবা ফটো

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকদের কর্মবিরতি। প্রবা ফটো

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বগুড়ায় সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে সারা দেশে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে অন্যান্য জেলার মতো এই জেলার সব সরকারি কলেজগুলোতেও পাঠদান বন্ধ রয়েছে। 

কর্মসূচির সমর্থনে সোমবার (২ অক্টোবর) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকরা পাঠদান থেকে বিরত থেকে নতুন ভবনে প্রশাসনিক কার্যালয়ের সামনে সমাবেশ করেন। ওই কর্মসূচির সমর্থনে জেলার অন্যান্য সরকারি কলেজেও সমাবেশ করা হয়।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, আজকের কর্মবিরতি সত্ত্বেও যদি দাবি দাওয়া মানা না হয়, তাহলে আগামী ১০ অক্টোবর থেকে টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।

আরও পড়ুন : আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি শিক্ষক সমিতির

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সকাল ১০টায় শুরু হওয়া ওই সমাবেশে শতাধিক শিক্ষক অংশ নেন। সমাবেশে বক্তৃতাকালে শিক্ষকবৃন্দ অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের পদ সৃজন অপরিহার্য। বর্তমানে সরকারি কলেজসহ শিক্ষা প্রশাসনে কর্মরত শিক্ষা ক্যাডারে কর্মরত ১৬ হাজার কর্মকর্তার বাইরে আরও ১২ হাজার ৪৪৪টি পদ সৃজনের প্রস্তাব করা হয়। ৯ বছর আগের সেই প্রস্তাব আজও বাস্তবায়ন করা হয়নি।

এর আগে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গত ২৬ সেপ্টেম্বর সারা দেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দফা দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে অপর তিনটি হলো, পদোন্নতি, পদ সৃজন এবং স্কেল আপগ্রেডেশন। বগুড়ায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত ‘কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা