× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবির প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ৫৬ মিনিট আগে

আপডেট : ৫১ মিনিট আগে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের দৃশ্য। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের দৃশ্য। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে ২৯ ও ৩০ নভেম্বর ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ। ওই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জেও সড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি সীমিত। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ ও আগুন জ্বালানোর ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা