× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুরে অবরোধ, বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৭ মিনিট আগে

আপডেট : ২ মিনিট আগে

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে অবরোধের কারণে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় সড়কে যানবাহনের জট দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে অবরোধের কারণে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় সড়কে যানবাহনের জট দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে অবরোধের কারণে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। 

রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকালে কয়েকটি দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে পথে বাধার মুখে পড়ে বাসগুলো আবার টার্মিনালে ফিরে আসে। এরপর থেকে বরিশাল থেকে আর কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

এতে টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য বাসে উঠলেও মাঝপথে ফিরে আসতে হওয়ায় দুর্ভোগে পড়েন অনেকে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে যেতে না পেরে অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা।

তবে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুটে যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করছেন।

বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা জানান, সকালে কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে গেলেও মহাসড়কের মাদারীপুর অংশে বাধার সৃষ্টি হয়। যাত্রী ও পরিবহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসগুলো ফিরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা