যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ মিনিট আগে
আপডেট : ২ মিনিট আগে
সহিংসতার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল। ছবি: সংগৃহীত
সারাদেশে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রেক্ষিতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে ও সচেতনতা বৃদ্ধিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরে অনুষ্ঠিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। মৌন মিছিল শেষে যবিপ্রবি উপাচার্য দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।