× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে ববিতে আলোচনা

ববি প্রতিনিধি

প্রকাশ : ২৮ মিনিট আগে

আপডেট : ৭ মিনিট আগে

দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে ববিতে আলোচনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসনবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে সানেম ও ডিপের যৌথ উদ্যোগে এ ডিসেমিনেশন ইভেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ।

উপাচার্য বলেন, দারিদ্র্য বিমোচনে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট নয়; প্রয়োজন সুশাসন, কার্যকর নীতিনির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ। এসব ক্ষেত্রে গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

তিনি আরও বলেন, সবার আগে নিজেদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে এবং বাংলাদেশকে ধারণ করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর মাধ্যমেই সর্বক্ষেত্রে সুশাসন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন। আলোচক হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া নমি।

আলোচনা সভায় দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও বাংলাদেশের সুশাসন পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা