জাবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:২৬ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:৫২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে শাখা ছাত্রদল। সেখানে দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক রিফাত হোসেন ও সভাপতি ফাহাদুর জামান শোভন, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।