× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১১:৪৩ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রদল নেতা সেলিম রেজা। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রদল নেতা সেলিম রেজা। ফাইল ছবি

বাড়ি দখলের হুমকি দিয়ে সাময়িক বহিষ্কার হয়েছেন ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা।

শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ন আহ্বায়ক সেলিম রেজাকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কর্মস্থলে গিয়ে তাকে বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেলিম রেজার বিরুদ্ধে।

এর আগেও বিভিন্ন অভিযোগে তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল ছাত্রদল থেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা