× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশে অষ্টম শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৫:১১ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৫:৪৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবির অবস্থান ৩৫২তম।

৩ নভেম্বর প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৭২০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের রেকর্ডসংখ্যক ৫২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে শাবিপ্রবি।

গত বছর কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৩৭তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম অবস্থানে ছিল শাবিপ্রবি। চলতি বছর এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৩৫২তম অবস্থানে থাকায় গত বছরের তুলনায় ১৫ ধাপ পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম অবস্থান ধরে রেখেছে।

তালিকায় দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার এশিয়া অবস্থান ১৩৬তম। দ্বিতীয় অবস্থানে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে ১৪৯তম এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে ১৭৯তম। চতুর্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২১৬তম), পঞ্চম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১তম), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩২৯তম), সপ্তম রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩৪৯তম), অষ্টম শাবিপ্রবি (৩৫২তম), নবম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) (৩৭০তম) এবং দশম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৭৮তম)।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার উদ্ধৃতি, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের মতো বিষয় বিবেচনা করা হয়। এসব সূচকের নির্দিষ্ট ওজনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক স্কোর নির্ধারণ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা