শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:৪৯ পিএম
মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গোলচত্বর প্রদক্ষিণ করে লাইব্রেরি ভবনের সামনে এসে শেষ হয়। এতে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এইচআরডিএসের শাবিপ্রবি শাখার সভাপতি শিপ্রা রানী নাথ, সাধারণ সম্পাদক মো. হোসাইন ইকবাল, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন ও নাদির আহমেদ ইফতি এবং যুগ্ম কোষাধ্যক্ষ আদিবা সালেহা।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির কার্যক্রম, মানবাধিকার সুরক্ষায় ভূমিকা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।