× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে ‘বাকশাল’ নামের গরু জবাই করে ভোজ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

রাবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:২৫ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৯:২৬ পিএম

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ভোজের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ভোজের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) একটি গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করে ‘জুলাই জিয়াফত’ আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে করা এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ ভোজের আয়োজন করা হয়।

আয়োজনের আগের রাতে এক ভিডিও বার্তায় সালাহউদ্দিন আম্মার বলেন, “১৫ আগস্ট আপনাদের সবাইকে নিয়ে আমাদের যে প্রাণপ্রিয় গরুটা আনতে পারছি, তার নাম দেওয়া হয়েছে বাকশাল। এই বাকশালটাকে আমরা কোরবানি করে উদযাপন করব। এটাকে জুলাই জিয়াফতও বলতে পারেন”।

পরবর্তীতে মধ্যরাতে দেওয়া আরও দুই ফেসবুক পোস্টে তিনি লেখেন, “লীগের পিছে আগুন লাগানোর যে মজা, বুঝলাম না গরুর নাম দিলাম বাকশাল, ওরা চ্যাতলো ক্যান”।

“১৫ আগস্ট রাতেই বাকশালরে শুয়াইয়া দিলাম, আমি মেজর সালাহউদ্দিন আম্মার বলছি। লীগের পা**য় আগুন ধরাইতে যে মজা গো…”

শনিবার ১৫ টাকার বিনিময়ে গুগল ফরমে রেজিস্ট্রেশন করে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী এই জিয়াফতে অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, সাড়ে ৬০০ শিক্ষার্থীর জন্য গরুর মাংস এবং বাকিদের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখা হয়।


শুরুতে রাকসুর ব্যানারে এই আয়োজনের প্রচার চালানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।ৎ

কৌশিক দাশ কংকন নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, “শিক্ষার্থীদের টাকা দিয়ে রাকসুর নাম ব্যবহার করে গরু কুরবানি করার এখতিয়ার তাকে কে দিল”।

ক্যাম্পাসের মৌলিক সমস্যা তুলে ধরে নিশা আক্তার নামের এক শিক্ষার্থী কমেন্টে লিখেন, “হলের খাবারের মান আগের মতোই আছে। ইন্টারনেটের বেহাল দশা, আবাসিক সমস্যার সমাধান নেই। এই হলো আমাদের ৩৫ বছর পর পাওয়া রাকসুর কর্মকাণ্ড”।

দুপুরে জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। সেখানে টাঙানো এক ব্যানারে লেখা ছিল, ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও বাকশাল পতনের ঐতিহাসিক দিন উপলক্ষে জুলাইয়ের জিয়াফত।’

ব্যানারের দুই পাশে ‘মুজিববাদ, মুর্দাবাদ’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান লেখা ছিল।

তবে মসজিদ প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের বসার ব্যবস্থা না থাকায় রাকসু ভবন থেকে তাদের খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

বিতর্কের বিষয়ে জানতে চাইলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “শুরুতে রাকসুর পক্ষ থেকে প্রচার করা হলেও সব সদস্য এতে একমত হননি। পরে আমাদের এক ভাই এটি উপহার দিয়েছেন। এখানে রাকসু সরাসরি জড়িত নয়”।

গরুর নাম ‘বাকশাল’ রাখার বিষয়ে তিনি জানান, বাকশাল পতনের ঐতিহাসিক দিন এবং জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি স্মরণীয় করে রাখতেই এই নামকরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা