× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েটের পুকুরে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৩:৪২ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৩:৪৪ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার  দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এর মাত্র দুই সপ্তাহ আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা গেছেন আরও এক শিক্ষার্থী।

নিহতরা হলেনÑ চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত চমক (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত বন্ধুদের সঙ্গে হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান। দীর্ঘ চেষ্টার পর প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

এরপর দ্রুত তাদের নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো চুয়েট ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, দুপুরে দুই শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমেছিলেন। উদ্ধারের পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, একই পুকুরে এ নিয়ে অল্প সময়ের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত চমক। তার বাড়ি ফেনী জেলায়।

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই পুকুরে বারবার প্রাণহানির এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের পুকুরের নিরাপত্তা ব্যবস্থা ও তদারকির ঘাটতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা