× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন ডিসি ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন ডিসি ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় মিজ ফরিদা খানম বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করার একটি প্রয়াস”।

তিনি আরও বলেন, “শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে”।

দিদারুল ইসলামের লেখাপড়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

সহায়তা পেয়ে দিদারুল ইসলাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সহযোগিতা তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে”।

এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা