× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কবজি কাটার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলায় তিথি (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কবজি কর্তন করার অভিযোগ উঠেছে স্বামী বিল্লাল হোসেনের (৪০) বিরুদ্ধে।

রবিবার রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, নড়াইলের মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল তার স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রবিবার রাতে তিথি তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং ধারালো দা দিয়ে তার বাম হাতের কবজিতে কোপ দেন। এতে তার কবজি হাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত স্বামী বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা দেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তার মা অ্যাম্বুলেন্সযোগে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রাত সাড়ে বারোটার দিকে হাত কাটা রক্তাক্ত অবস্থায় স্বামী তার স্ত্রীকে নিয়ে জরুরী বিভাগে নিয়ে আসেন। সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে কেউ লিখিতভাবে অভিযোগ করলে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা