× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২২ পিএম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে  এক সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে আটক করেছে দুদক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে এক সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে আটক করেছে দুদক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে নগদ দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আবদুস সোবহান নামে এক সাব-রেজিস্ট্রারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে দুদকের বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ঘুষের টাকা উদ্ধারসহ সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবদুস সোবহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে দুদক”।


উপপরিচালক আরও জানান, দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা জানান, ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযানটি পরিচালনা করা হয়।

দুদক সূত্র জানায়, অভিযোগের পর নির্ধারিত সময়ে ঘুষের টাকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অভিযান চালানো হয়। টাকা গ্রহণের পরপরই সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে আটক করা হয়। তার কাছ থেকে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা