× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেলিভারি দিতে গিয়ে হামলার শিকার, গুলিবিদ্ধ কুরিয়ার কর্মী

খুলনা অফিস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৭ পিএম

গুলিবিদ্ধ হওয়া পাঠাও ডেলিভারিম্যান কাজী সাজ্জাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুলিবিদ্ধ হওয়া পাঠাও ডেলিভারিম্যান কাজী সাজ্জাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা মহানগরীতে ডেলিভারি দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন কাজী সাজ্জাদ (৩৫) নামের এক কুরিয়ার কর্মী। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তার পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।

টুটপাড়া জোড়াকল বাজার এলাকার মসজিদের সামনে সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সাজ্জাদ পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করছেন। তিনি টুটপাড়া সেন্ট্রাল রোডের জোড়াকল বাজার এলাকার বাসিন্দা কাজী কামালের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সাজ্জাদের দুলাভাই জানান, ডেলিভারি দিতে যাওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা হয়। প্রথমে তাকে কোপানো হয়। পরে পায়ে গুলি করা হয়। একাধিক গুলি ছোড়া হলেও একটি তার পায়ে লাগে বলে জানান তিনি।


স্বজনদের ভাষ্য, তার ব্যবহৃত ডেলিভারি গাড়ি ও পাঠাওয়ের ব্যাগ ঘটনাস্থলে রয়েছে। সেগুলো থেকে কিছু নেওয়া হয়েছে কিনা, তা তারা নিশ্চিত নন।

সাজ্জাদের মায়ের দাবি, তার ছেলে হামলায় জড়িত হিসেবে টুটপাড়ার সৃজন ও রাব্বির নাম উল্লেখ করেছেন। রাব্বি নিজে গুলি করেছেন বলেও ছেলে জানিয়েছেন বলে দাবি করেন তিনি। 

তবে এ বিষয় এখনও কিছু স্পষ্ট নয় বলে জানিয়েছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন।

তিনি জানান, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তিনি হাসপাতালে যাচ্ছেন এবং পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

ওসি আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা