ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২০:১৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ২১:০২ পিএম
লাগেজটি থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন করা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়া সদরে লাগেজ থেকে মাথা ও দুই পাবিহীন অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুকুর পাড়ে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাগেজ থেকে তরুণীর মাথা এবং দুই পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন : ফরিদপুরে বাসস্ট্যান্ডে পড়ে থাকা লাগেজ খুলতেই মিলল মরদেহ
ওসি আরও বলেন, বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
এর আগে গত রবিবার দুপুরে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে বড় একটি স্যুটকেস থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়।