× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে বাসস্ট্যান্ডে পড়ে থাকা লাগেজ খুলতেই মিলল মরদেহ

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৪:০৬ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১২:৪৪ পিএম

লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকা লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সকালে নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারের সামনে লাগেজটি পড়ে ছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান উজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারের পাশে একটি সন্দেহজনক লাগেজ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

তিনি আরও বলেন, এ সময় লাগেজের তালা ভেঙে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ৪৫ বছর হবে। অজ্ঞাতপরিচয় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলাসহ অপরাধীদের ধরতে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহেন্দ্র গাড়িতে করে বোরকা পরিহিত এক মহিলা ৪-৫ জন লোকের সহায়তায় লাগেজটি মাহেন্দ্র থেকে নামায়। পরে লাগেজটি গোল্ডেন লাইন কাউন্টারের পাশে রেখে দেয়। পরবর্তীতে লাগেজ দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা