× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে রিসোর্টে রহস্যঘেরা ‘খুন’, ৩ জনের নামে মামলা

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১১:৩১ এএম

রিসোর্টের এই কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

রিসোর্টের এই কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লেমন গার্ডেন রিসোর্ট থেকে মরদেহ উদ্ধার করা ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্যের জট খুলছে না। পুলিশ ধারণা করছে, ব্যবসায়িক লেনদেন বা ভুল বোঝাবুঝির কারণে তাকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে যারা রিসোর্টে ছিল, তাদের ধরতে অভিযান চলছে। তারা ধরা পড়লে রহস্যের জট খুলবে।

রবিবার রাতে ওই রিসোর্টের একটি কক্ষের ভেতর থেকে শফিকুল ইসলাম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার (২৭ আগস্ট) সকালে তার স্ত্রী মুন্নী বেগম শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেছেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. জাহাঙ্গীর জানান, মামলা আসামি করা হয়েছে তিনজনকে। রিসোর্ট কক্ষে শফিকুলের সঙ্গে ওই তিনজন ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তারা ঘটনার পর থেকে পলাতক।

শফিকুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। পরিবার নিয়ে তিনি ঢাকার ভাটারায় ৪০ নম্বর ওয়ার্ডের ফাঁসেরটেক এলাকায় থাকতেন।

তার স্ত্রী মুন্নী বেগম জানান, তার স্বামী ভাটারা এলাকায় কাগজের কার্টনের ব্যবসা করতেন। ২৪ আগস্ট রাতে শফিকুল শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে বেড়াতে তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে রওনা দেন। পরদিন সকালে শ্রীমঙ্গলে পৌঁছে স্ত্রীকে কল দিয়ে জানান।

আরও পড়ুন: ‘মেয়েটা শুধু বাবা-বাবা করছে, কী জবাব দেব ওকে’

মুন্নী বেগম বলেন, ‘রবিবার শ্রীমঙ্গল থানা থেকে একজন কর্মকর্তা ফোন করে হত্যাকাণ্ডের ঘটনা জানান। রাতেই আমি, আমার ছোট ভাই, দেবর, দেবরের শ্যালকসহ শ্রীমঙ্গলে আসি।’

রবিবার বিকালে শ্রীমঙ্গলের ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ডলুবাড়ি এলাকায় অবস্থিত লেমন গার্ডেন নামের রিসোর্ট থেকে শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ২৫ আগস্ট সকাল পৌনে ৮টায় রিসোর্টে আসেন নুরুল আমিন রাব্বি নামে এক ব্যক্তি। রিসোর্টে পরিচয় জানিয়েছেন তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। তার সঙ্গে ছিলেন মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিসহ অজ্ঞাত তিনজন। তারা রিসোর্টের বৃষ্টিবিলাস ভবনের ৫ নম্বর কক্ষ ভাড়া করেন। রবিবার সকালে তাদের কক্ষ ছাড়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা কক্ষ না ছাড়ায় রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। 

সহিদুল ইসলাম জানান, কক্ষের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করার পর কেউ সাড়া না দিলে বিষয়টি রিসোর্ট কর্তৃপক্ষকে জানান তিনি। পরে পুলিশকে জানালে তারা রিসোর্টে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন বিছানার ওপর রক্তাক্ত মরদেহ দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা