× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলক্রসিং পার হচ্ছিল পুলিশের গাড়ি, ট্রেনের ধাক্কায় নিহত ৩

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৩:৪৮ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৫:৫২ পিএম

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিং পার হওয়ার সময় সীতাকুণ্ড থানা পুলিশের একটি ভ্যানগাড়িতে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইস্কান্দার, হোসাইন ও মিজান। তারা তিনজনই পুলিশের কনস্টেবল ছিলেন। আহতরা হলেন এসআই সুজন সাহা, পুলিশ ভ্যানের চালক কনস্টেবল ওমর ও শাহাদাত মেম্বার। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই সালাউদ্দিন খান নোমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: গেটম্যানকে আসামি করে রেলওয়ে পুলিশের মামলা

তিনি বলেন, ‘টহল পুলিশের একটি গাড়ি রেলক্রসিং পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন পুলিশ সদস্য।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা