× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সাংবাদিক নাদিমের স্ত্রী

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৭:৫৬ পিএম

মনিরা বেগম। প্রবা ফটো

মনিরা বেগম। প্রবা ফটো

স্বামী হত্যার বিচার চাইতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি জানিয়েছেন জামালপুরের বকশীগঞ্জে হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম।

সোমবার (১৯ জুন) দুপুরে জামালপুর প্রেসক্লাবে নাদিমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে এ আকুতি জানান তিনি।

মনিরা বেগম বলেন, ‘আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে যারা এভাবে হত্যা করল, আমি তাদের দ্রুত বিচার চাই।’

এ সময় এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকদের পাশে থাকারও অনুরোধ জানান তিনি।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাংবাদিক নাদিমের শোকসভা ও দোয়া মাহফিলে জেলার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চেয়ার‌ম্যানপুত্রের হাতে অস্ত্রের রহস্য কী

গত ১৪ জুন রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি মোড় এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন নাদিম। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজেও দেখা যায়, চলন্ত মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে পেটাতে পেটাতে সিসিটিভির আওতার বাইরে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এরপর তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান নাদিম।

এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা