× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে : মির্জা আজম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ২২:৫১ পিএম

আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম

আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম

ফের দলীয় শৃঙ্খলা ভেঙে ‘বিরাট’ অপরাধ করা জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তিনি বলেছেন, ‘জাহাঙ্গীর আলম বিরাট পাপ করার পরও শেখ হাসিনা তাকে সাধারণ ক্ষমা করেছেন। ক্ষমা পেয়ে আবেদনে উল্লেখ করেছিলেন বাদবাকি জীবনে আওয়ামী লীগের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ করবেন না। সেটির ব্যত্যয় ঘটিয়ে প্রার্থী হয়েছেন। শুধু প্রার্থী হলেও ৯ তারিখ পর্যন্ত তাকে মাফ করতাম। ভাবতাম তিনি প্রার্থী হয়েছেন পরে প্রত্যাহার করবেন। কিন্তু তিনি মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন, সেটা শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি, বিরাট অপরাধ করে ফেলেছেন। এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে।‘

বৃহস্পতিবার (৪ মে) রাতে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী ছুটি রিসোর্টে গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মিসভায় এসব বলেন তিনি।

আরও পড়ুন : প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন জাহাঙ্গীর আলম

মির্জা আজম বলেন, ‘গত পরশু আমরা মিটিং করেছি। গাজীপুর ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। সবাই একমত, নেত্রী দেশে এলেই ব্যবস্থা নেওয়া হবে অথবা প্রধানমন্ত্রী জানাবেন, তিনি কখন কী করবেন।’

তিনি আরও বলেন, ‘যিনি প্রার্থী হয়েছেন (ক্ষমতাসীন দলের) তিনি যেমন স্বচ্ছ, তেমনি তার সাংগঠনিক কাঠামোও শক্তিশালী। আমরা নজরদারিতে রাখব। যেসব কাউন্সিলর শুধু নিজেদের ভোট চাইবে, নৌকার ভোট চাইবে না, তারা ওয়ার্ড, থানা, মহানগর কোথাও কোনো পদ পাবে না।’

এ সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি নির্বাচনের নৌকার মেয়রপ্রার্থী আজমত উল্লা খান। এ সময় গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা