× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় ছেলে গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৭:০৩ পিএম

লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মোমিন মিয়া। প্রবা ফটো

লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মোমিন মিয়া। প্রবা ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (৩ মে) দুপুরে র‍্যাব ১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মোমিন মিয়া। তিনি সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : বগুড়ায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

কমান্ডার মীর মনির হোসেন জানান, গত ২৭ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের জের ধরে আসামি মোমিন কাঠের বাটাম দিয়ে তার মা কাজলী বেগমকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল তার মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর থেকে আসামি পলাতক ছিল। তখন আসামিকে ধরার জন্য র‍্যাবের টিম অভিযানে নামে। মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে আসামি মোমিনকে গ্রেপ্তার করা হয়। আসামিকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা