× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ২৩:২৩ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১১:৩৪ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে কাজলী বেগম ওরফে ময়না বেগম নামে এক নারী মারা গেছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ছেলের লাঠির আঘাতে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ময়না বেগম উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের স্ত্রী। ঘটনার পর থেকেই নিহতের ছেলে মোমিন মিয়া পলাতক।

তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ময়না বেগমের ছোট ছেলে মোমিন মিয়া তার মেয়ে মৌসুমিকে শাসন করতে লাঠি হাতে তাড়া করেন। নাতনিকে বাঁচাতে ময়না বেগম এগিয়ে এলে মোমিন মায়ের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে নেওয়া হয়।

ওসি বলেন, নিহতের পরিবার ঘটনা গোপন করে বিকালে দাফনের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পলাতক মোমিনকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা