× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম

নিপাহ ভাইরাসবাহী বাদুড় খেজুরের রস পান করলে এর লালা সরাসরি খেজুরের রসে মিশে এ ভাইরাস ছড়ায়। ছবি সংগৃহীত

নিপাহ ভাইরাসবাহী বাদুড় খেজুরের রস পান করলে এর লালা সরাসরি খেজুরের রসে মিশে এ ভাইরাস ছড়ায়। ছবি সংগৃহীত

পাবনায় ঈশ্বরদীতে খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিতীয় শ্রেণি পড়ুয়া সোয়াদ পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে ছিল।

রামেক হাসপাতাল ও শিশু সোয়াদের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ জানুয়ারি) সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল সোয়াদ। এরপর থেকে জ্বর ও খিঁচুনি উঠতে থাকে তার। একপর্যায়ে সে অচেতন হয়ে যায়। বিকেলে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরদিন শনিবার সকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। নিপাহ ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার ফলাফল পজিটিভ আসে। এদিন ভোর রাতেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে এক নারী মারা যান। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই নারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা