× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ৪ মিনিট আগে

রাহাত মৃধা। ছবি: সংগৃহীত

রাহাত মৃধা। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। 

ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেছেন, রাজনীতি করার কারণে তার সাথে পারিবারিক ও সামাজিকভাবে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।

রবিবার বরগুনা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করা হয়।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বতমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ হাসিনার পতনের পর থেকেই রাহাত রাষ্টবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত।

ছেলের রাষ্টবিরোধী কর্মকাণ্ডে ইদ্রিস মৃধা সামাজিক ও পারিবারিকভাবে অতিষ্ট হয়ে রবিবার বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাড. রফিকুল ইসলামের মাধ্যমে ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেন। 

ইদ্রিস মৃধা বলেন, “আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পারিবার থেকে বিছিন্ন করা হয়েছে। তার সাথে আমার ও আমার পরিবারের কোনও সম্পর্ক নেই।”

রাহাত মৃধা বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে থেকে জীবন কাটাতে চাই। আমাকে পরিবার থেকে বিছিন্ন করলেও কোনও সমস্যা নেই। ”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা