বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার
ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেনÑ নোয়াখালীর বেগমগঞ্জ
উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের
মাহতাব। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে
ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত
শেষে নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনায় দুই সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।