× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ, নিহত ২

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

আপডেট : ১৭ মিনিট আগে

দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোভ্যান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোভ্যান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্যবোঝাই অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় রবিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।


এ দুর্ঘটনায় নজরুল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (৪০) ও আজগর আলীর ছেলে মোজাম আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে চাটমোহর রেলবাজার (অমৃতকুণ্ডা) হাটে কৃষিপণ্য বিক্রির উদ্দেশ্যে নজরুল হোসেনসহ কয়েকজন অটোভ্যানে করে রওনা হন। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে অটোভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা