× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে ছুটলেন হুইপ দুলু, বাঁচানো গেল না

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ১০ মিনিট আগে

শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে ছুটলেন হুইপ দুলু, বাঁচানো গেল না

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মো. সাদিপ হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে স্বজনদের আহাজারি দেখে নিজের গাড়িবহর নিয়ে দ্রুত নাটোর সদর হাসপাতালে ছুটে যান নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষরক্ষা হয়নি। রবিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাদিপ। এ সময় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।

এ বিষয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে শিশুটিকে নিয়ে স্বজনদের কান্নাকাটি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা