× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটকে বাধা দেওয়ায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:৪১ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টিকটকে বাধা দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন কটকস্থল গ্রামের। 

মৃত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে ও সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

মৃতের স্বজনদের বরাত দিয়ে রবিবার সকালে গৌরনদী মডেল থানার এসআই মো. আলাউদ্দিন জানিয়েছেন, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় জান্নাতুলের মা তাকে শনিবার বিকেলে গালিগালাজ করেন। 

এতে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে রান্না ঘরের আড়ার  সঙ্গে গলায় ফাঁস লাগায় জান্নাতুল।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা