আশুগঞ্জ ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:২২ পিএম
পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করা এসআই জাহাঙ্গীর হোসেন তালুকদার। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫৫) নামের এক উপপরিদর্শক (এসআই)।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম আশুগঞ্জ সার কারখানার সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরাফাতুল ইসলাম বলেন, “পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন হলে বিস্তারিত জানা যাবে”।