× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১০:২৭ এএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:৪১ পিএম

ইস্টার্ন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি পুকুর আদনান আলতাফ মরদেহ পাওয়া যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইস্টার্ন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি পুকুর আদনান আলতাফ মরদেহ পাওয়া যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ নামের এক ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকার ইস্টার্ন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে পশ্চিম মনিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আলতাফ হোসাইন রাথার।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ইস্টার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে কলেজ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

ওসি লুৎফুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা