× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইসেন্স ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট, সতর্ক করার পরও নেয়নি বৈধতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৩:২৩ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১৩:৫৭ পিএম

টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। ছবি: সংগৃহীত

টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচ সংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আগুনের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিসোর্টটির কোনো লাইসেন্স ছিল না এবং এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ বৈধতা নেয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন।

শারদীয় পূজায় মণ্ডপের অগ্নিনিরাপত্তা নিয়ে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

সুলতানুল আফরীন জানান, টুপটুপ রিসোর্টের কোনো লাইসেন্স ছিল না। এ ব্যাপারে তাদের সতর্ক করা হয়েছিল কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

নিচে রেস্টুরেন্টে এবং দ্বিতীয় তলায় কাঠের রিসোর্ট পরিচালনার অনুমতি তাদের দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগার পর দ্রুতই উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে যায়। পরে উদ্ধারকাজে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত ও তা দ্রুত ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ইউনিট যুক্ত হয়। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম ছয়জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে ভাষ্য স্থানীয়দের। তাদের মধ্যে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হন বলে দাবি স্থানীয়দের। তবে এ বিষয়ে প্রশাসনিক কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা