× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ দিন পর চালু বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল, কাটেনি আতঙ্ক

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪২ এএম

বুধবার সকাল থেকে বান্দরবান-থানচি সড়কে নিয়মিত যাত্রীসেবা শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুধবার সকাল থেকে বান্দরবান-থানচি সড়কে নিয়মিত যাত্রীসেবা শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পর টানা ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বান্দরবান-থানচি পর্যটন নির্ভর সড়কের যাত্রীবাহী বাস চলাচল।

বুধবার সকাল থেকে এ সড়কে নিয়মিত যাত্রীসেবা শুরু হয়েছে।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী দল বিপুল অঙ্কের চাঁদা দাবি করে বাস না চালানোর নির্দেশ দিয়েছিল। তাদের অব্যাহত হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন পরিবহন শ্রমিকরা। এতে গত ৬ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

পরিস্থিতি নিরসনে মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে শ্রমিকরা আবার বাস চালানোর সিদ্ধান্ত নেন। 

মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতি এবং পরিবহন কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা বিধানের স্পষ্ট আশ্বাস পাওয়ার পর পরিবহন শ্রমিকরা সড়কে বাস চালাতে সম্মত হন।

এদিকে সিদ্ধান্ত স্বস্তির হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানান সড়কে নিয়মিত বাস চালক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আমরা একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই ঝুঁকি এখন আরও বহুগুণ বেড়ে গেছে”।


নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মাধ্যমে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান থানচি বাসস্টেশনের লাইন ম্যান নন্দন বড়ুয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বান্দরবান স্টেশন থেকে থানচির উদ্দেশ্য ইতোমধ্যে দুটি বাস ছেড়ে গেছে, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উভয় দিক থেকে বাস চলাচল করবে বলে জানান তিনি।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে কিছুটা ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা থানচি সড়কে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি”।

বুধবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

নুরুল আলম আরও জানান, সেনাবাহিনীর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে 'এস্কর্ট' (বিশেষ নিরাপত্তাবেষ্টনী) ব্যবস্থা প্রদান করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা