× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বন্ধ তিন দিন

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:২৮ পিএম

তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারী চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারী চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারী চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। শনিবার দুপুরে বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় বান্দরবান-থানচি যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকায় সাঙ্গু নদের পথ। তবে নদে পানি কমে যাওয়ায় এখন এই সড়কপথই একমাত্র ভরসা। সন্ত্রাসীদের বার্ষিক ৩ লাখ টাকা চাঁদা দাবি ও নিরাপত্তার স্বার্থে তিন দিন ধরে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বা বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-চালকপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ।

থানচি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আংবাচিং মারমা বলেন, গত বৃহস্পতিবার অফিস শেষ করে বাড়ি এসেছিলেন তিনি। আগামীকাল থেকে ব্যাংক খোলার কারণে আজ থানচি ফিরে যাচ্ছেন। কিন্তু থানচি যেতে শনিবার দুপরে বান্দরবানের থানচি স্টেশনে এসে দেখেন গণপরিবহনের বাসগুলো স্টেশন থেকে ছাড়ছে না। গাড়ি না ছাড়ায় ৩২০ টাকার ভাড়া ৫৫০ থেকে ৬০০ টাকায় যেতে হচ্ছে চাঁদের গাড়ি করে।

বিদ্যামণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অল ড্রিম বলেন, ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে বান্দরবান এসেছিলেন তিনি, পরীক্ষা শেষ করে আজ বাড়ি ফিরতে থানচি স্টেশনে এসে দেখেন বাসগুলো ছাড়ছে না। উপায় না দেখে অন্যদের সঙ্গে সাড়ে ৮ হাজার টাকায় চাঁদের গাড়ি (জিপ) ভাড়া করেন তিনি। এতে সাধারণ ভাড়ার চেয়ে দ্বিগুণ ব্যয় হচ্ছে।

থানচি ছোট মদক এলাকার বাসিন্দা পূর্ণিমা ত্রিপুরা বলেন, চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। দেড় বছর পর বাড়ি যাচ্ছেন। তবে স্টেশনে এসে বাস না চলায় সকাল থেকে ২ ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনে অপেক্ষা করে অন্যদের সঙ্গে চাঁদের গাড়ি ভাড়া করে বাড়ি যেতে হচ্ছে। ফলে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা গুনতে হচ্ছে।

বাসচালক আব্দুল খালেক বলেন, বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক রাখতে একটি সশস্ত্র সংগঠনের সদস্যরা ৩ লাখ টাকা বার্ষিক চাঁদা দাবি করেন। তিন মাস ধরে মালিকপক্ষের সঙ্গে এই আলোচনা চললেও সমাধানে আসেনি। পরিস্থিতি অবনতি হওয়ায় তিন দিন ধরে এই সড়কে নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়।

বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, কোনো এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা গাড়িচালকদের বান্দরবান-থানচি সড়কে গাড়ি চালাতে নিষেধ করেছেন। অন্যথায় তাদের অপহরণ করার হুমকি দিয়েছে। আবার এরা (সন্ত্রাসী) আলোচনায়ও বসছে না। ফলে এই সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা