× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরব রেলস্টেশনে পরিচ্ছন্নতার কাজে ভবঘুরে শিশু ব্যবহারের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৫:১৭ পিএম

সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ১২ বছর বয়সী এক শিশুকে ঝাড়ু দিতে দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ১২ বছর বয়সী এক শিশুকে ঝাড়ু দিতে দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যে বয়সে হাতে থাকার কথা বই-খাতা, সেই বয়সে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ভবঘুরে ও ছিন্নমূল শিশুদের। অভিযোগ উঠেছে, তাদেরই একজনকে স্বল্প টাকার বিনিময়ে স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এমন অভিযোগ উঠেছে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী আপন মিয়ার বিরুদ্ধে।

সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ১২ বছর বয়সী এক শিশুকে ঝাড়ু দিতে দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিচ্ছন্নতাকর্মী আপন মিয়া নিজে ‘সরদার’ হিসেবে কাজ করে প্রায়ই ভাসমান ও পথশিশুদের দিয়ে প্ল্যাটফর্ম পরিষ্কারের কাজ করান।

এ ঘটনায় স্টেশনের ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী মিঠু মিয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, ভাসমান শিশুদের দিয়ে স্টেশনের বিভিন্ন কাজ করানো হচ্ছে। এসব শিশু পরে সুযোগ বুঝে প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের মালামাল, টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি কিংবা ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।


তাদের অভিযোগ, শিশুদের দিয়ে স্টেশনের পরিচ্ছন্নতার কাজ করানোর বিষয়টি একদিকে যেমন শিশুদের ঝুঁকির মধ্যে ফেলছে, অন্যদিকে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি করছে।

পরিচ্ছন্নতার কাজ করার সময় ওই শিশুর সঙ্গে কথা হলে সে জানায়, “প্ল্যাটফর্ম ঝাড়ু দিলে আপন ভাই আমাকে টাকা দেবে বলেছে। তাই কাজটা করে দিচ্ছি”।

স্থানীয়দের আরও অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মী আপন মিয়া টিকিট কালোবাজারির সঙ্গেও জড়িত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে নিয়মিত বিভিন্ন অনিয়ম করে আসছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী আপন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার মা অসুস্থ থাকায় আমি সময়মতো কাজে আসতে পারিনি”।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউছুফ বলেন, “আপন শারীরিকভাবে অসুস্থ থাকায় সে নিজে উপস্থিত থেকে অন্য লোক দিয়ে কাজ করিয়ে থাকে। তবে গতকাল সে উপস্থিত ছিল কি না, তা আমার জানা নেই”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা