× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেল লাইনের নাট-বোল্ট খুলতে গিয়ে একজন ধরা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৪ পিএম

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের জয়েন্টের নাট-বোল্ট খুলে চুরির ঘটনায় আশিক মিয়া নামে এক চোরকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের জয়েন্টের নাট-বোল্ট খুলে চুরির ঘটনায় আশিক মিয়া নামে এক চোরকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের জয়েন্টের নাট-বোল্ট খুলে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে আশিক মিয়া নামে এক চোর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করেছে।

শনিবার সকালে আশিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তাকে আটক করা হয়।

এ সময় তার নিকট থেকে রেললাইনের ১৪টি জয়েন্ট নাট-বোল্ট উদ্ধার করা হয়েছে। আশিক নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার কার্ডরা গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে।

ভৈরব রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান বলেন, এক ব্যক্তি চুরি করে রেললাইনের জয়েন্টের নাট-বোল্ট খুলে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আশিক নামে একজন আটক করেছে। ওসি আরও বলেন, রেললাইনের জয়েন্টের নাট-বোল্ট খুলে ফেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নাশকতা। জয়েন্টের নাট-বোল্ট খুলে ফেলা হলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সামান্য কিছু টাকার প্রয়োজনে যারা এ ধরনের নাশকতা করে, তাদের বিরুদ্ধে শুধু আইনি ব্যবস্থা নিলেই চলবে না। জনগণকেও সচেতন হতে হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা