× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১১:২২ এএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

পৌরসদরের আনোয়ারখালী গ্রামে শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) এবং মরিয়মের মেয়ে আদিবা (৩)।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাওহীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

আরও পড়ুন
এক প্লেট খাবারের হাসি

পরে স্বজনরা দ্রুত দুই শিশুকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাওহীদ বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল”।

স্থানীয় বাসিন্দা আতাউল গনি বলেন, “শিশু দুটি বাড়ির পাশেই খেলছিল। কখন তারা পুকুরের পানিতে পড়ে গেছে, পরিবারের সদস্যরা বুঝতে পারেননি। পরে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করা হয়। এত অল্পবয়সী দুই শিশুর একসঙ্গে মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের”।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা