× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে ফের ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:৩৩ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৮:৩৭ পিএম

ভূমিকম্পের প্রতীকী ছবি

ভূমিকম্পের প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে রিখটার স্কেলে ৩ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বুধবার দুপুর ১২টা ১৫ মিনিট ২৭ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এক ‘ভূমিকম্প সংঘটন বার্তা’য় এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে (অক্ষাংশ ২৪.০৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯০.৭৮° পূর্ব)। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব উত্তর-পূর্ব দিকে ৫১ কিলোমিটার।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত ওই বার্তায় এই ভূমিকম্পটিকে ‘মৃদু’ শ্রেণিভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৭ আগস্টও নরসিংদীতে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। সে সময়ও শিবপুরই ছিল উৎপত্তিস্থল।

তার আগে, ২২ জুন নরসিংদী ও এর আশপাশের অঞ্চলে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যেটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।

সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিও নরসিংদীতে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

গত বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা