× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ৭

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে।


এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের ধারণা, তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা