× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শত্রুতার বলি ১৫০ কলাগাছ

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২০ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের ১৫০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের ১৫০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে কৃষক মাসুম আলীর অন্তত ১৫০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাতের কোনো এক সময় উপজেলার রাজনগর গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মাসুম আলী তার ৩০ শতক জমিতে প্রায় ২০০টি কলাগাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। গাছগুলোতে সবেমাত্র কলা আসতে শুরু করেছিল। কিছুদিন পরেই কলা বাজারে বিক্রির উপযোগী হতো।

রবিবার সকালে বাগানে গিয়ে মাসুম আলী দেখতে পান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ১৫০টির মতো ফলন্ত কলাগাছ কেটে ফেলে রেখে গেছে।

কৃষক মাসুম আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গাছগুলোতে ফলন আসা শুরু করেছিল। আর কিছুদিন পর ফসল ঘরে তুলতে পারতাম। এরমধ্যেই রাতের আঁধারে আমার সব স্বপ্ন কেটে ধূলিসাৎ করে দিল দুর্বৃত্তরা। এতে আমার অন্তত ৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল।”

খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন ক্ষতিগ্রস্ত কলার বাগান পরিদর্শন করেছেন। 

তিনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির ভয়াবহতা দেখেছি। এমন অমানবিক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষককে নিয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা