× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন, সর্বস্বান্ত মাছচাষি

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৮ পিএম

পুকুরে বিষ প্রয়োগ করায় মাছ মরে ভেসে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুকুরে বিষ প্রয়োগ করায় মাছ মরে ভেসে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

একই সঙ্গে পুকুরপাড়ের শতাধিক কলাগাছ কেটে ফেলে রাখা হয়েছে। কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের একটি পুকুরে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুস সালাম দেড় লাখ টাকায় এক বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। মাছ চাষের জন্য ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে সাড়ে চার লাখ টাকা ঋণও নেন তিনি। প্রায় দুই মাস আগে ওই ঋণের টাকায় বিভিন্ন প্রজাতির ৪০ মণ মাছের পোনা পুকুরে ছাড়া হয়।

আব্দুস সালাম বলেন, “বুধবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভাসতে দেখি। সেই সাথে পুকুর পাড়ে বিষের বোতল পাই। মাছ মরে দুর্গন্ধ ছড়িয়েছে পড়ায় স্থানীয় কৃষকরা বিষয়টি বুঝতে পারেন।”

তিনি বলেন, “দেড় লক্ষ টাকা লীজ মূলে এক বছরের জন্য পুকুরটি নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। মাছ চাষ করতে গিয়ে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে সাড়ে চার লক্ষ টাকা ঋণ করেছি। এখন আমি সর্বস্বান্ত।”

সরেজমিনে দেখা যায়, পুকুরজুড়ে অসংখ্য মাছ মরে ভেসে আছে। পুকুরপাড়ের কলাগাছগুলোও কেটে ফেলা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা